1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মোটরসাইকেল চালক হত্যায় দুই জনের মৃত্যুদন্ড

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯.৪৩ পিএম
  • ৭৬১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ভাড়ায় চালিক মোটরসাইকেল চালককে হত্যার দায়ে দুই জন আসামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এই রায় দেন। এসময় আদালতে দন্ডপ্রাপ্তরা আসামীরা পলাতক ছিলো। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তোষপ্রকার করে দ্রত রায় বাস্তবায়নের দাবী করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের আউয়ালী বেপারীর ছেলে সজিব বেপারী (২৭) ও একই গ্রামের আব্দুল খানের ছেলে মিঠুন খান (৩১)।

মামলার বিবরণে জানা গেছে, গেলো ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মাদারপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর (১৮) জীবিকা নির্বাহের জন্যে ভাড়ায় একটি মটরসাইকেল নিয়ে বের হয়। এরপরে তাকে আর পাওয়া যায়নি। পরের দিন ১ জানুয়ারী সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। ২ জানুয়ারী বোরহানের মটরসাইকেলটিসহ সজীব বেপারী ও মিঠুন খানকে সাতক্ষীরা জেলার তালা থানায় আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিতে ২০১৫ সালের ৩ জানুয়ারী মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বোরহানের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দিনই সজীব বেপারী ও মিঠুন খানকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা বরিউল মাতুব্বর। ওই বছরের ১০ জুলাই তিনকে দোষী করে চার্জসীট দেন সদর থানার এসআই বারেক করিম খান। মামলায় ১৩ জন সাক্ষীর জবানবন্দি শেষে রায় দেয়া হয়। রায়ে সজিব বেপারী ও মিঠুন খানকে মৃত্যুদÐ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে লাভলু গাজী নামে একজনকে খালাস দেয়া হয়। রায়ে নিহতের পিতা ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে দÐপ্রাপ্ত দুই আসামী জামিনে এসে পলাতক রয়েছে।

এব্যাপারে মাদারীপুর দায়রা ও জজ আদালতের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘আসামীরা মাত্র এক লাখ টাকার একটি মটরসাইকেলের জন্যে একজন গরীব অসহায় পিতার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। এটা সমাজের জন্যে খুবই খারাপ ও নির্মম ঘটনা। ফলে আমরা রাষ্ট্রপক্ষ সবোচ্চ দিয়ে রায়টি করা চেষ্টা করেছি। ফলে দুই জনকেই ফাঁসির রায় দিয়েছে আদালত। এতে আমরা খুশি।’

মামলার বাদী নিহতের পিতা রবিউল মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের ফাঁসি দেয়ায় আমি আনন্দিত। তবে রায়টি যেন দ্রæত বাস্তবায়ন করা হয়, সেদিকে সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!