1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

মাদারীপুরে বিদ্যুতের খুটিবাহী ট্রলির নিচে চাপা পড়ে নিহত ২- shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৫.৩১ পিএম
  • ৯৮১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

মাদারীপুরে বিদ্যুতের খুটিবাহী ট্রলির নিচে চাপা পড়ে রঞ্জু হোসেন (৪০) ও মোতালেব মিয়া (৫৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ও আহত উভয়ের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় বলে জানা যায়।তারা দুজনে বিদ্যুৎ শ্রমিক ও মাদারীপুরে থেকে ট্রলি দিয়ে বিদ্যুতের খুঁটি বিভিন্ন জায়গায় পৌঁছে দিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ইটেরপুল বিদ্যুৎ অফিস থেকে একটি ট্রলিতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে শরীয়তপুরে যাচ্ছিল। পথিমধ্যে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় পৌঁছালে ট্রলিটির চাকা পানচার হয়ে যায়। এ সময় চাকা মেরামতের জন্য ট্রলির নিচে গেলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার রঞ্জু মারা যায় এবং অপর শ্রমিক মোতালেব খুঁটির নিচে চাপা পড়ে আহত হলে তাকে উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পরে তারও মৃত্যু হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করি এবং খুঁটির নিচে চাপা পড়া আরেকজন হাসপাতালে নেয়ার পরে মারা যায়।

এই ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন ও ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্বার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!