1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে নতুন ২২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৭.২৫ পিএম
  • ৮৯৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৪ জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৭৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে এন্টিজেন টেষ্ট ও পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।এসব নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১৪ জন,কালকিনি উপজেলায় ১ জন,রাজৈর উপজেলায় ৩ জন ও শিবচর উপজেলায় ৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫০১২ টি।এর মধ্য জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শত ৮৪ । আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬ শত ৯৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্য বিভিন্ন হাসপাতালে ৩ জন ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন। আর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার হলেও জনসাধারণের মধ্য এর অনীহা রয়েছে। সকলকেই এই মনোভাব পরিবর্তন করতে হবে’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!