1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে জেলা সাংবাদিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ডাসার প্রেসক্লাব চ্যাম্পিয়ন।

  • প্রকাশিত : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৮.৪৩ পিএম
  • ৫১৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে সাংবাদিকদের বৃহত্তর সংগঠন  মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজনে গত ১০ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হয় এই টুর্নামেন্ট। এতে অংশ নেয় ৫টি উপজেলার ৮টি সাংবাদিক সংগঠন। ৩০ মিনিটের খেলায় প্রতিটি দলে অংশ নেয় ৭ জন করে গণমাধ্যমকর্মী।

 

প্রতিনিধি,মাদারীপুর।

মাদারীপুরে জেলা সাংবাদিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ডাসার প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার বিকেলে শহরের মৌলভী আচমত আলী খান মিনি টার্ফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। এতে অংশ নেয় মৈত্রী মিডিয়া সেন্টার ও ডাসার প্রেসক্লাব। ৩০ মিনিটের খেলায় মৈত্রী মিডিয়া সেন্টারকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডাসার প্রেসক্লাব। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসতে থাকেন ফুটবলপ্রেমীরা। মনমুগ্ধকর খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় সাংবাদিকদের এক মিলন মেলা। তৈরী হয় এক উৎসবের।

সাংবাদিকদের বন্ধন অটুট রাখতে দেশজুড়ে এই আনন্দ ছড়িয়ে দিতে বিভিন্ন রকমের খেলার আয়োজন করার কথা জানান সংগঠনের নেতারা। শুধু সাংবাদিকরাই নন, সব শ্রেণির মানুষের নিয়মিত খেলার মাঠে থাকা উচিৎ উল্লেখ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন পৌর মেয়র। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দসহ জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইনে কাজ করা গণমাধ্যমকর্মীরা।

প্রসঙ্গত,মাদারীপুরে সাংবাদিকদের বৃহত্তর সংগঠন  মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজনে গত ১০ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হয় এই টুর্নামেন্ট। এতে অংশ নেয় ৫টি উপজেলার ৮টি সাংবাদিক সংগঠন। ৩০ মিনিটের খেলায় প্রতিটি দলে অংশ নেয় ৭ জন করে গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!