1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে তরুনী ধর্ষনের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.১২ পিএম
  • ৯২৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে রাজৈরে এক তরুনী ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

গত রোববার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণী তার পরিবার সূত্রে জানা যায়,রোববার সন্ধ্যা দিকে বাবা মা বাড়িতে না থাকায়। বাড়ির পাশে জমি থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে ফেরার পথে ঐ তরুণীর চাচাতো ভাই পলাশ হাওলাদার (২৭) ও নাসির হাওলাদার (২৫)জোর করে তরুণী মুখ চেপে তাদের ঘরে ভিতরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।এক পর্যায়ে ওই তরুণীর চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন।পরে অভিযুক্তরা পালিয়ে যায়।স্হানীয়রা তরুণীর বাবা মাকে খবর দিলে তরুনীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ভুক্তভোগী তরুণীর মা বলেন, গতকাল সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় আমার মেয়ে যখন বাড়ির পাশে একটি জমিতে থেকে ঘাস আনতে যায়। তখন আমার ভাসুরের ছেলেরা জোর করে তাদের ঘরের ভিতর নিয়ে যায় তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসে পরে অসুস্থ অবস্থায় তাকে আমরা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। আমার মেয়ে ঢাকায় থাকে তাদের যন্ত্রণায় কখনোই সে বাড়িতে আসতো না।তার বাপে অসুস্থ থাকায় সে এবার দেখতে এরকম নির্যাতনের শিকার হয়েছে আমরা ওদের কঠিন বিচার চাই।

ভুক্তভোগীর তরুণীর বাবা বলেন যারা আমার মেয়ের সাথে এই কাজগুলো করেছে আমি তাদের কঠিন বিচার চাই। তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিতেছে আমরা আতঙ্কের ভিতর আছি।

পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মোল্লা বলেন,মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এ বিষয়টি শুনেছি।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলমগীর হোসেন বলেন,বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!