1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হলেন শিবচর থানার এসআই নুর আলম-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১, ৭.০২ এএম
  • ৭৯৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার মে/২০২১ মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই নির্বাচিত হয়েছেন শিবচর থানার এসআই নুর আলম মিয়া। সেই সাথে তিনি শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারের শুভেচ্ছা স্মারক পেয়েছেন।

মঙ্গলবার( ৮ জুন) রাতে এ শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন।

জানা গেছে, এসআই নুর আলম মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালের বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।চাকুরী জীবনে মাদারীপুর জেলা পুলিশ,র্যাব ২,মুন্সিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে গত কয়েকমাস আগে পুনরায় মাদারীপুর জেলা পুলিশে যোগদান করেন।বর্তমানে তিনি শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে রয়েছেন।

আর ভদ্রাসন তদন্ত কেন্দ্রে দায়িত্ব নিয়ে ভদ্রাসন,ভান্ডারীকান্দি ও উমেদপুর এলাকাসহ উপজেলায় মাদকের বিরুদ্ধে তার নির্ঘুম ছুটে চলা। উদ্ধর্তন কর্তৃপক্ষের আদেশে মাদকের সাথে তিনি কোন আপোষ না করে মাদকে কঠোর হাতে দমনের চেষ্টা করে যাচ্ছেন ।

এ বিষয়ে এস আই নুর আলম মিয়া বলেন, তার উপর সরকারের অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করার চেষ্ঠা করে চলেছেন। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!