1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরের ডাসারে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত-২

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১১.৪৫ পিএম
  • ১২৪১ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্ট, 

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ভাঙ্গাব্রীজ নামকস্থানে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোহান হাওলাদার ওরফে নিঠুর-(১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত ও আহতদের সঠিক ঠিকানা এখনো জানা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঢাকা- বরিশাল মহাসড়কের ডাসারের বালিগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রীজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সামে বরিশালগামী একটি পন্যবাহি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত হয়।এসময় গুরুতর আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।ঘটনাস্থলেই একজন মারা গেছে আর দুইজন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!