1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

ভাঙ্গায় জ্যান্ত কৈ মাছ গলায় আটকে এক কিশোরের মৃত্যু-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ৯.১৫ পিএম
  • ১৩০৬ জন সংবাদটি পড়েছেন।

ভাঙ্গা করেসপন্ডেন্ট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোর মনিরুজ্জামান মন্টু (১৪) ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মন্টু সহপাঠীদের নিয়ে ঘারুয়া বিলে মাছ ধরতে যায়। এ সময় হাতিয়ে একটি কৈ মাছ ধরে ফেলে সে। পরে পায়ের নীচে আর একটি মাছের সন্ধান পায়। তখন প্রথম কৈ মাছটি মন্টু দাঁত দিয়ে কামড়ে ধরে, দ্বিতীয় মাছটি পায়ের নীচ থেকে ধরতে যায়, এ সময়ে কামড়ে ধরা জ্যান্ত কৈ মাছটি হঠাৎ মুখের মধ্যে ঢুকে গলায় আটকে যায়।

পরে মন্টুর চিৎকারে সহপাঠীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মারা যায়।

এলাকাবাসী আরও জানায়, মন্টু গ্রামবাসীর সকলের উপকার করতো। সে সকলের পরিচিত মুখ ছিল। চতুর্থ শ্রেণি পর্যন্ত কোনো রকম লেখাপড়া করেছে মন্টু। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!