1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বাংলাবাজার ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে তিনটি লঞ্চকে জরিমানা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ২.২৯ পিএম
  • ৫২২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ধারণক্ষমতার অর্ধেকের বেশী যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি না মানায় তিনটি লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাবাজার লঞ্চঘাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্ব অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাট ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ধারন ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী নিয়ে ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমভি সেভেন স্টার, এমভি কাওড়াকান্দি ও এমভি হযরত দেলোয়ার শাহ নামে তিনটি লঞ্চ বাংলাবাজার ঘাটে আসে।এসময় ঘাটে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকটি লঞ্চকে ৫  হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এমভি সেভেন স্টার লঞ্চের যাত্রীরা জানান, লঞ্চটি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে আসে। যাত্রী সেবার কোন নিয়মই লঞ্চগুলো মানছেন না।ঘাটে প্রশাসন লঞ্চ ছেড়ে যেতে বললেও লঞ্চের শ্রমিকরা ডেকে ডেকে ও এপাশ ওপাশ দিয়ে যাত্রী ওঠাচ্ছে ”

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’শিমুলিয়া ঘাট থেকে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব তাদের জরিমানা করা হয়।তবে আমাদের এই ঘাট থেকে অতিরিক্ত কোন যাত্রী নেওয়ার সুযোগ নেই”

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান সারাক্ষণ নিউজকে বলেন,’যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। ভ্রাম্যমান আদালতের টিমও সার্বক্ষণিক ঘাটে রয়েছে।আজ অনিয়মের কারনে আমরা তিনটি লঞ্চ চালককে জরিমানা করেছি।এছাড়াও নৌযানসহ যানবাহনে অতিরিক্ত যাত্রী নিলেই জরিমানা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!