1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বাংলাবাজারে স্থানান্তরিত হচ্ছে কাঁঠালবাড়ী ঘাট।

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১.৫৮ পিএম
  • ১৩১৬ জন সংবাদটি পড়েছেন।

কাঁঠালবাড়ী ব্যুরো,শিবচরনিউজ২৪

দেশের দক্ষিনবঙ্গে প্রবেসদ্ধার খ্যাত কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটটি পদ্মাসেতুর নদী শাসন কাজের জন্য সরিয়ে আনা হচ্ছে বাংলাবাজার নামক স্থানে। বর্তমানে কাঁঠালবাড়ী ঘাটটি ওই এলাকা থেকে ৫শত মিটার পশ্চিমে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের
বাংলাবাজার এলাকায় চালু হয়।তাই এখন থেকে বাংলাবাজার-শিমুলিয়া নামে পরিচিত হবে এই নৌরুটটি।তবে এই ঘাট স্থানান্তের ফলে পদ্মা নদীতে নৌযান চলাচলের দূ্রত্ব প্রায় আধা কিলোমিটার বেড়ে গেলো।

সোমবার(১৬ নভেম্বর) সকালে নতুন এ ঘাট ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করেছে।তবে দুই একদিনের মধ্যই এছাড়াও লঞ্চ,স্পীডবোট রোরো, ডাম্পসহ সকল ফেরি চলাচল শুরু করবে বলে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট সুত্র জানান।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট সুত্র জানান, পদ্মাসেতুর নদী শাসনের জন্য কাঁঠালবাড়ী ঘাটটি সরিয়ে বাংলাবাজার এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে। গত প্রায় ৪/৫ মাস ধরেই নতুন ঘাট তৈরির কাজ শুরু হয়।আজ সকালে বাংলাবাজার ঘাট থেকে পরিক্ষামূলক ভাবে থেকে দুটি দিয়ে ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান,’কাঁঠালবাড়ী ঘাটের ঠিক ৫শত মিটার পশ্চিমে বাংলাবাজার নামক এলাকায় এ ঘাটটি চালু করা হয়েছে।এছাড়াও আজ সকাল থেকে দুটি ফেরিঘাট চালু হয়েছে নতুন ঘাটে।

উল্লেখ, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কাঁওড়াকান্দি ঘাট সরিয়ে কাঁঠালবাড়ীতে আনা হয়। তিন বছর পর আবারো ঘাট স্থানান্তিরত করা হলো। পদ্মাসেতুর নদী শাসনের জন্য দুই/একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে কাঁঠালবাড়ী ঘাটটিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!