1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন‘ পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬.২২ পিএম
  • ৭৮৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান। তিনি বলেন, কোন উন্নয়নের পরিকল্পনা নিয়ে গেলে সবার আগে প্রধানমন্ত্রী আপনাদের কথা জিজ্ঞেস করেন যে, এতে গ্রামের খেটে খাওয়া মানুষ কতটুকু উপকার পাবে। তার পরিকল্পনা গ্রামকে শহরে পরিনত করতে হবে। তাই গ্রামের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে সব পরিকল্পনা করে যাচ্ছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামে হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার তথ্যসংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। কারন মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই। তাই তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক, জনগণ যদি তাদের ভোট দেয় তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে। তাই আপনারা (বিএনপি) বিভিন্ন ষরযন্ত্র না করে নির্বাচনে আসুন। সাধারন জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় শেখ হাসিনা ভালো কাজ করেছে, তাকে আপনাদের উন্নয়নের সার্থে দরকার, তার বুদ্ধি আছে তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন এটা আমার অনুরোধ।

হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশে কোন আয়ের কতো লোক আছে। এবং সকলের শারিরীক মানসিক অবস্থা কেমন এর মাত্রা নির্ধারণ করে এর মাধ্যমে একটি জাতীয় চিত্র আগামী বছরের শুরুতে তুলে ধরবো। দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এছাড়াও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পনা তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড.শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, প্রকল্প পরিচালক ড.দিপংকর রায়, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন ও ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!