1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নির্বাচনে প্রভাব বিস্তার করতে ককটেল মজুদ,উদ্ধার করলো র্র্যাব

  • প্রকাশিত : রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩.৪২ পিএম
  • ৭১৮ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি সাবেক সেনা সদস্যর বাড়ি থেকে ২১(একুশ)টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল।

শনিবার (০৬ নভেম্বর) রাত ০৯ টার দিকে কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে র্র্যাবের একটি দল জেলার কালকিনি উপজেলার চর ফতেবাহাদুর গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন মৃধার (৫০)(সাবেক সেনা সদস্য) একটি ঘর থেকে ককটেল উদ্ধার করেন।রোববার দুপুরে র্রাব ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান

র্র্যাব জানান,আগামী ১১ নভেম্বর কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিডি খাঁন ইউপির ০৯ নং ওয়ার্ডের মোরগ মার্কা প্রতিকের প্রার্থীকে জিতানোর নিমিত্তে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উক্ত বোমা তৈরি ও নিজেদের দখলে মজুদ করে রাখে। এই ঘটনায় জড়িত এজাহার নামীয় পলাতক আসামী ১। মোঃ শিপন হাওলাদার(৩৫), পিতা- নুরু হাওলাদার,মাতা ছারা খাতুন,  ২। তারা মিয়া সরদার(৪০), পিতাঃ সোনাই সরদার, ৩। মোঃ মানিক বেপারী(২৭), পিতা- মৃত ওয়াহেদ বেপারী, সর্ব সাং-নতুন চর দৌলত খাঁন(ওয়ার্ড নং-০৭ ,চর দৌলত খাঁন (সিডিখাঁন) ইউপি, থানা- কালকিনিসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।  পরে জব্দকৃত ২১(একুশ)টি স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য জীবন হীনকর হওয়ায় তাহা পরিবহন অত্যান্ত ঝুকিপূর্ণ হওয়ায় র‌্যাব ০৬ খুলনা হইতে আগত বোমা ডিস্পোজাল টিম ককটেল সমূহ ধ্বংস করেন ।

র্র্যাব আরো জানান, ককটেল ধ্বংসের ঘটনাস্থল হতে আলামত সংগ্রহ পূর্বক মাদারীপুর জেলায় কালকিনি হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!