1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থার নির্বাচন

  • প্রকাশিত : শনিবার, ২৮ মে, ২০২২, ১২.১৩ এএম
  • ১২৮০ জন সংবাদটি পড়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র নির্বাচনে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সজিব মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রুহুল আমিন।

শুক্রবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাট)। শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণ, বিভিন্ন সামাজিক কাজ, শিবচর উপজেলা থেকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করে থাকে ময়নাকাটা। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও ঢাকাস্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক শেখ নকিবুল ইসলাম সুমন ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী জাহিদুল হাসান (রাজন)‌।

এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান লিখন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহমেদ মুনীর তাঈফ উপস্থিত ছিলেন।

তারা নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান ও তাদের শুভকামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!