1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ডাসারে শিশু ধর্ষনের ঘটনায় মামলা ॥ ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৬.৪১ পিএম
  • ৭৬০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে-(১২) বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে।এই ঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মোঃ আব্দুল শেখ-(৫৫)কে গ্রেফতার করেছেন।

আটক আব্দুল শেখ উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামের ফয়জুর শেখের ছেলে।

মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামের ফয়জুর শেখের ছেলে আব্দুল শেখ একই গ্রামের ১২ বছরের ওই শিশুকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। পরে গত বুধবার সকালে ওই শিশুকে ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে আব্দুল শেখ। এবং এই বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুকে হুমকী দিয়ে আসছেন আব্দুল শেখ। কিন্তু ওই শিশু অসুস্থ হয়ে পরলে বিষয়টি তার পরিবারের মাঝে জানাজানি হয়ে যায়। পরে ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষক আব্দুল শেখকে আসামী করে আজ শনিবার সকালে ডাসার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরে ধর্ষক আব্দুল শেখকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ডাসার থানার উপপরিদর্শক (এস.আই) অখিল চন্দ্র রায় বলেন, থানায় সকালে একটি ধর্ষন মামলা হয়েছে।পরে আসামী আব্দুল শেখকে দুপুরে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!