1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ডাসারে অপহরন মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার,অপহৃত উদ্ধার 

  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৪.২২ পিএম
  • ৭০২ জন সংবাদটি পড়েছেন।
  • মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে কলেজ ছাত্রী অপহরণ মামলায় লিটন বাড়ৈ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে ।

শুক্রবার  (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার সুর্যমনি গ্রাম থেকে পলাতক অবস্থায়  তাকে গ্রেফতার করা হয়।আজ সকালে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

পরে মাদারীপুর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ হোসেন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতাকৃত লিটন বাড়ৈ ডাসার উপজেলার নবগ্রাম এলাকার যুবরাজ বাড়ৈর ছেলে ও  নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও মামলার বিবরন সুত্রে জানা যায়, গত ১৫ আগষ্ঠ বিকেলে নিজ বাড়ী নবগ্রাম থেকে একই এলাকায় মামা বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে  কলেজ ছাত্রীকে অপহরন করে নিয়ে যান অভিযুক্ত লিটন রাড়ৈ।এ ঘটনায় অপহৃতের মা বাদি হয়ে মাদারীপুর আদালতে দুই জনকে আসামি করে মামলা করেন। গতকাল (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাসার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অখিলের নেতৃত্বে পুলিশের একটি  তথ্য প্রযুক্তির সাহায্যে কালকিনি উপজেলার সুর্যমনি গ্রাম থেকে পলাতক অবস্থায়  তাকে গ্রেফতার করে।এসময় সেখান থেকে আপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

এর আগেও ভিন্ন ধর্মের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে গ্রেফতারের পর বর্তমানে তিনি জামিনে ছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বলেন, লিটন একজন লম্পট মানুষ,সে আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। তার বিরুদ্ধে মামলা করলে কিছু দিন পড়ে জামিনে এসে আবার খারাপ কাজ করে। আমি ওর কঠিন বিচার চাই।

ডাসার থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাসানুজ্জামান বলেন, আমরা আদালত থেকে আদেশ পাওয়ার সাথে সাথে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করি এবং সকালে দুজনকেই মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!