1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ছাগল চুরির দায়ে মাদারীপুরে জেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ গ্রেফতার ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১৭ পিএম
  • ১০০৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি ( ৩০ ) সহ ৫ জন ছাগল চুরির অপরাধে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযুক্ত আসামীরা হলেন সদর উপজেলার, তুহিন দর্জি (৩০),কুডি মাহবুব(২৮), রবিউল ইসলাম(১৯), জোবায়ের হাওলাদার(২০), রানা বেপারী (২০), বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার করে। পথিমধ্যে শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। এ সময় পুলিশের গাড়িটি প্রাইভেটকারটিকে সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য হতে একটি ছাগলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জিকে গ্রেফতার করে। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ তুহিন দর্জিকে থানা নিয়ে আসে।
ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সাথে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এ বিচার চাই।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি, যদি এ ঘটনা সত্য হয় তা হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!