1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে হাতবোমা বিস্ফোরনে বাড়ি বিধস্ত, আহত বেশ কয়েকজন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৬.৫৭ এএম
  • ৯৫৪ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি কালকিনিঃ

স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরী করা হচ্ছিল এই হাতবোমা।

 

মাদারীপুরে হাত বোমা বিস্ফোরনে একটি বাড়ি বিধস্তের খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে।

সোমবার রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলো, সিডিখান ইউনিয়নেন মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।

স্থানীয়রা জানায়, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরী করছিল কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরনে ঘটনা ঘটে। এতে ওই ঘরটি বিধস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থায় অবনতি হলে তাদের দুইজনকেই পাঠানো হয় বরিশাল মেডিকেলে।

স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরী করা হচ্ছিল এই হাতবোমা।

তবে, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!