1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে স্বামী-স্ত্রীকে হত্যাঃ প্রধান আসামি আশরাফুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৯.৩৩ এএম
  • ১০১৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার কালকিনিতে আলোচিত মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম হত্যার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি আশরাফুল মোল্লা(৩৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনের আদালতে জবানবন্দি দেয় আশরাফুল। পরে তাকে পাঠানো হয় কারাগারে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নড়াইলের সদর উপজেলার শৈলপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোপালগঞ্জ জেলার একটি দল।

গ্রেফতারকৃত আশরাফুল নড়াইল সদর উপজেলার মধ্যপল্লী এলাকার আকবর মোল্লার ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলার এসআই শেখ আল আমিন জানান, ‘সম্প্রতি কৃষি কাজ করতে অপরিচিত কয়েকজন যুবক কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল গ্রামে আসে। পরে ওই এলাকার কৃষকের মেয়ের দিকে কুনজর পরে আশরাফুলের। এতে বাঁধা দেন কৃষক দম্পতি। পরবর্তীতে তাদের হত্যার পরিকল্পনা করে আশরাফুল। গত ০৪ এপ্রিল প্রথমে ওই কৃষককে ডেকে নিয়ে তোয়ালে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। পরে তার স্ত্রীকে মোবাইলে ডেকে নিয়ে একইভাবে শ্বাসরোধ করে হত্যা করে আশরাফুল। বিষয়টি পরিবারের লোকজন ‘কৃষক দম্পতিকে নিখোঁজ’ দাবী করে কালকিনি থানায় একটি অপহরণ মামলা করেন।

পিবিআই আজ সকালে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক ব্যবহার করে ও সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা দাবী করে দেশের বিভিন্ন স্থানে একাধিক অপরাধ করে আসছিল আশরাফুল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারনার একাধিকও মামলা রয়েছে। কৃষক দম্পতি হত্যাকান্ডের ঘটনা শুধু মাত্র তাদের মেয়ের সাথে শারিরিক সম্পর্ক করার জন্য হত্যার পরিকল্পনা করে সে। স্বামী-স্ত্রীকে হত্যার পরে রাতে তাদের মেয়ের সাথে জোড়পূর্বক একাধিকবার শারিরিক সম্পর্ক করে। পরে ভোরে পালিয়ে যায় আশরাফুল। হত্যাকান্ডের ঘটনায় শুধুমাত্র আশরাফুল একাই জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উলেখ,
নিখোঁজের ৪ দিন পর গত ০৯ এপ্রিল কৃষকদম্পতির বাড়ি থেকে কিছুটা দূরে রাজারচর এলাকার একটি খালের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটির দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। তথ্য প্রযুক্তির সহয়তায় ঘটনার ১৩দিন পর গত ২২ এপ্রিল বৃহস্পতিবার নড়াইল থেকে এই ঘটনার প্রধান পরিকল্পনাকারী আশরাফুলকে গ্রেফতার করে পিবিআই। এ সময় নিহত স্বামী-স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!