1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে স্ত্রীর পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যার পরে পিতার আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ১২.০২ পিএম
  • ৮৭৩ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর পরকীয়ার জেরে ছেলে রনি (১০) গলাকেটে হত্যা করার পরে পিতা তোফাজ্জেল হোসেন নিজেও বিষপান করেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে  মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

রোবরাব (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রনি ওই এলাকার তোফাজ্জেল হোসেনের পুত্র ও স্থানীয় খৈয়ারভাঙ্গা এতিমখানা মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো।

পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সম্প্রতি কালকিনির গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা বেগম একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। দেড় মাস আগে মিনারা বেগম রশিদের সঙ্গে পালিয়ে যান। এ নিয়ে তোফাজ্জেল মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তোফাজ্জেল। সেই অনুযায়ী রোববার রাত ১১টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যার পর নিজে বিষপান করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রনির মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি তোফাজ্জেলকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

রনির মামা আনোয়ার হোসেন বলেন, মিনারা পরকীয়ার কারণে চা বিক্রেতা রশিদের সঙ্গে ঢাকায় চলে গেছে। পরে তোফাজ্জেল কষ্টে এ ঘটনা ঘটিয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তোফাজ্জেলের অবস্থা ভর্তির পর থেকেই গুরুতর। তবে সকাল ১০ টা থেকে অবস্থা  কিছুটা উন্নতি হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, ঘটনাটি শোনার পরে মরদেহ ও অসুস্থ তোফাজ্জেল কে আমরা উদ্ধার করি।তোফাজ্জেল এখন হাসপাতালে।  সুস্থ হওয়ার পর তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী পরকীয়ার  কারণে মানসিক যন্ত্রণায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!