1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে রাতের আধাঁরে বসতবাড়িতে হামলা, আহত-২ – শিবচরনিউজ২৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৪.২৫ পিএম
  • ১০৯৩ জন সংবাদটি পড়েছেন।

মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন কালকিনি থেকেঃ

মাদারীপুরের কালকিনিতে মোঃ আনোয়ার হোসেন মৃধা নামের এক ব্যসায়ীর বসতবাড়ি ও দোকানে রাতের আধাঁরে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই নারী আহত হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর এলাকার মোঃ আনোয়ার মৃধার সঙ্গে একেই গ্রামের সাইফুল আলম ঝুমনের পুর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে সাইফুল আলম ঝুমনের নেতৃত্বে গোলাম রাব্বি ও রাজীবসহ বেশ কয়েকজন মিলে রাতের আধারে আনোয়ার মৃধার বসতঘর ও তার মুদির দোকানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়। এসময় হামলাকারীরা বসতঘর ও দোকান থেকে নগদ অর্থ, স্বর্ন ও বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগে জানাযায়। তাদের বাঁধা দিলে আনোয়ারের স্ত্রী রেহানা বেগম(৪০) ও বোন রুবি বেগমকে(৫৬) পিটিয়ে আহত করা হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ভুক্তভোগী রেহানা বেগম বলেন, সন্ত্রাসী ঝুমন তার লোকজন নিয়ে হামলা চালিয়ে আমাগো ঘর ও দোকান থেকে সব কিছু লুট করে নিয়ে গেছে। আমরা ঝুমনের বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ঝুমনকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!