1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে বিরল রোগে আক্রান্ত শিশু নাজিফা

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ১০.০২ পিএম
  • ১৩৩৫ জন সংবাদটি পড়েছেন।

এইচ এম মিলন,কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিরল রোগে আক্রান্ত নাজিফা নামে ১৩ মাস বয়সের এক শিশু। পরিবার গরীব হওয়ায় শিশুটি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। পরিবারের মোটেও সামর্থ্য নেই শিশুটিকে উন্নত চিকিৎসা করার। উপজেলার শিকারমঙ্গল এলাকার পুর্ব শিকারমঙ্গল গ্রামে শিশুটির বাড়ি। তার বাবার নাম মামুন সরদার। বিয়ের পর মামুন সরদার দম্পত্তির প্রথম কন্যা সন্তান নাজিফা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, নাজিফার মা গর্ভবতী অবস্থায় আল্ট্রাসনোগ্রাম করে প্রথম বুঝতে পারেন বাচ্চার মাথা স্বাভাবিকের চেয়ে একটু বড়। পরবর্তী সময়ে উপজেলা সদরের একটি ক্লিনিকে সিজার করার পর জন্ম নেয় শিশুটি। জন্মের পর থেকেই নরম তুলতুলে মাথা নিয়ে বিপদে পড়েন বাবা-মা। স্থানীয় ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু গরিব মামুন সরদার আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা করাতে পারছেনা শিশুটির। এ দিকে শিশুটির মাথার ওজন দিনদিন বড় হয়েই চলেছে। অসহায় মামুন সরদার ও তার স্ত্রী নিপা বেগম দম্পত্তি শিশুটির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। যাতে শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ভালো একটা ব্যবস্থা করা যায়।
যদি কোন হৃদয়বান ব্যক্তি শিশুটিকে সহযোগীতা করতে চান তাহলে যোগাযোগ করুন শিশুর নানা মোঃ মজিবর বেপারীর মুঠোফোন ০১৯৩৪৮৬১২৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!