1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে নৌকার তোরন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৬.১১ পিএম
  • ৯৪৬ জন সংবাদটি পড়েছেন।

 

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ

চতুর্থধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে রাতের আধাঁরে নৌকার তোরন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আ.লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সোমবার (১ ফেব্রুয়ারী) গভীর রাতে পৌর এলাকার কাশিমপুর বাজারে এ ঘটনা ঘটে।
সরেজমিন ও নেতাকর্মীরা জানান, পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ সরদারের সমর্থক পৌর এলাকার কাশিমপুর গ্রামের মোঃ মোশারফ হোসেন মাষ্টারের নেতৃত্বে কাশিমপুর বাজারে কাপড় দিয়ে মোড়ানো একটি নৌকার তোরন নির্মান করা হয়। ওই নৌকার তোরনটি রাতের আধারে আনুমানিক ৭-৮ জন দুর্বৃত্তরা মিলে অগ্নিসংযোগ করে। এতে নৌকার তোরনটির নিচের অংশ পুড়ে যায়। আজ মঙ্গলবার সকালে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ বলেন, যারা নৌকার তোরন পুড়িয়েছে তারা নৌকার গনজোয়ার দেখে ভয়ে পাচ্ছে। আমি এ ঘটনার তিব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!