1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

কালকিনিতে নদীতে পড়ে শিশু নিখোঁজ।

  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭.১০ পিএম
  • ৬৬৮ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি খেলা করার সময় নদীতে পড়ে আব্দুল্লাহ আরাফাত নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার দুপুরের দিকে উপজেলার পালরদ্দিতে নদীর পাড়ে ঘটনা ঘটে।

আড়াই বছর বয়সী নিখোঁজ আব্দুল্লাহ আরাফাত কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আলাই ভান্ডারীর ছেলে।

খবর পেয়ে থানা পুলিশের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে ওই শিশুকে উদ্ধারে অভিযানে নামে। তবে (সন্ধ্যা পর্যন্ত) এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি বলে জানান তার পরিবার ও পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহ আরাফাত একা নদীর পাড় খেলতে যায়। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে নদীতে নিখোঁজ হয় সে।নদীতে তীব্র স্রোত থাকায় স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হন। বিকেলে পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীর তিন কিলোমিটার জুড়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

নিখোঁজ শিশুর মা পারভিন বেগম বলেন, “জীবিত না হোক বা মৃত অবস্থায় হলেও আমার সন্তানকে আমি এক নজর দেখতে চাই। আমার সন্তানের দেহটা আমার কাছে ফিরিয়ে দিন”

মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, “আমরা নদীতে আব্দুল্লাহ আরাফাতের সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছি।দেখি কি করা যায়”

এ ব্যাপারে কালকিনি থানার এসআই মো. কাঞ্চন মিয়া বলেন, “দুপুরে ঘটনা শোনার সঙ্গে-সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে বিভিন্ন উপায়ে নদী থেকে নিখোঁজের সন্ধানের চেষ্টা করি। উদ্ধার না পর্যন্ত তৎপরতা চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!