1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে ডাকাতচক্রের ৫ সদস্য আটক ॥ দুইটি পিকআপসহ চারটি গরু উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৬.০০ পিএম
  • ৫৫৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে  ডাকাতচক্রের ৫জন সদস্যকে আকট করেছে থানা পুলিশ। এসময় দুইটি পিকাপসহ চারটি গরু উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করা হয়। ।আজ দুপুরে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

আটককৃতরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের মিন্টু সরদারের ছেলে সজিব সরদার-(২৮), সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার বেটুকরপার গ্রামের তাজ আলী মিয়ার ছেলে কামরুল ইসলাম-(২৮), পিরোজপুরের মটবাড়ীয়া থানা এলাকার দানিসাপা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান-(৩২), মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের জুলমতের ছেলে মোঃ সাকিব-(১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমন-(২০)।

 

পুলিশ, এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোলচত্বরের পাসে একটি গরুর খামার নির্মান করেন মুন্সীগঞ্জের জামাল বেপারীর খামারি ব্যবসায়ী ছেলে রাব্বি বেপারী। রাতে রাব্বির খামারে ডাকাতচক্রের ওই সদস্যরা উপস্থিত হন। পরে ডাকাতরা খামারে থাকা ব্যবসায়ী রাব্বি, আলভী ও রাতুলকে রশিদিয়ে বেঁধে ফেলে রাখে। এবং এসময় খামের চারটি গরু দুইটি পিকাপে উঠিয়ে নিয়ে রওনা দেয় ডকাতরা। পরে রাব্বি থানা পুলিশকে ফোন দিলে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্সনিয়ে পালানোর সময় উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করেন।

 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, ডাকাত দলের ৫জন সদস্যকে আটক করা হয়েছে। এবং এসময় দুইটি পিকাপসহ ৪টি গরু উদ্ধার করা হয়।এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী।তাদের কে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!