1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে চাচার চোখ ক্ষতিগ্রস্থের মামলায় ভাতিজা গ্রেফতার।

  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৭.২০ পিএম
  • ৭১৪ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি কালকিনিঃ

কালকিনিতে আব্দুস সালাম নামে একজনের চোখ ক্ষতিগ্রস্থের মামলায় ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোহেল সরদার (৩৫) কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের জনারদন্দি এলাকার আলাউদ্দিন সরদারের ছেলে। আজ দুপুরে তাকে আটক করা হয়।

চোখ ক্ষতিগ্রস্থ হওয়া আব্দুস সালাম সরদার (৫০) একই এলাকার মৃত গিয়াস উদ্দিন সরদারে ছেলে।

মামলা এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে ওই এলাকার আব্দুস সালাম সরদারের সাথে তার ভাতিজা সোহেল সরদারের বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তর জনারনন্দির জোড়াব্রিজের কাছে আব্দুস সালামের উপর লোকজন নিয়ে হামলা চালায় সোহেল। দেশীয় অস্ত্র নিয়ে তাকে আঘাত করে। সালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় সোহেল ও তার সমর্থকরা।

পরে আহত অবস্থায় সালামকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় সালমের মা সাফিয়া বেগম বাদি হয়ে সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে কালকিনি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

সালামের মা ও মামলার বাদী সাফিয়া বেগম বলেন,” পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে। এতে সালামের ডানচোখে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তিনি”

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আব্দুস সালাম সরদার নামে এক বৃদ্ধের চোখ ক্ষতিগ্রস্থ ও তাকে মারধরের ঘটনায় তিনজনের নাম থানায় মামলা হয়েছে। সাথে সাথে সোহেল সরদার, অর্থাৎ আব্দুস সালাম সরদারের ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে চলছে অভিযান। মূলত পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ থাকায় এই হামরা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!