1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে আটক হওয়া ব্যক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫১ পিএম
  • ৮০৭ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে একটি ভাড়া বাসা থেকে আসমা বেগম(২৭) নামে এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জরিত সন্দেহ আটক হওয়া নাজমুল নামে এক বখাটের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাশি। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর এলাকায় এ কর্মসুচি পালন করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ভুরঘাটা গ্রামের সৌদী প্রবাসি হালিম সরদারের স্ত্রী আসমা বেগমের ঝুলন্ত লাশ গত সোমবার দুপুরে কালকিনি উপজেলার গোপালপুর এলাকার খোকন মীরের ভাড়াটিয়া বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা বলেন, আসমা বেগমের স্বামী বেশ কিছুদিন ধরে সৌদি যান। এ সুযোগে বিভিন্ন সময় একেই এলাকার বখাটে নাজমুল আসমা বেগমে উত্ত্যক্ত করে আসছিল। হঠাৎ করে গত সোমবার ওই বাসা থেকে আড়ার সাথে আসমার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এ সময় ওই বাসার পাশেই লুকিয়ে থাকা বখাটে নাজমুলকে আটক করে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীরা। পরে আসমার লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে পুলিশ। এ বিষয় কালকিনি থানায় নিহতের পরিবার মামলা করলে নাজমুলকে মাদারীপুর জেলহাজতে প্রেরন করে পুলিশ।
নিহতের ভাই মোঃ নাজমুল হোসেন জানান, আমার বোন আত্নহত্যা করতে পারে না তাকে মেরে ফেলাছে বখাটে নাজমুল। আমরা তার ফাঁসি চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, এ বিষয় থানায় মামলা হলে আমরা নাজমুলকে মাদারীপুর জেলহাজতে প্রেরন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!