1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা সংক্রমণ ঠেকাতে মাদারীপুরে পৌঁছেছে ৩৬ হাজার ডোজ টিকা-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১১.১৮ পিএম
  • ৭৯৬ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

দেশে চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরে টিকার প্রথম চালান এসে পৌঁছেছে।

শুক্রবার (২৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের শীততাপনিয়ন্ত্রিত ভ্যানে এ টিকা জেলার সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সুত্রে জানা যায়, প্রথম চালানে ৩ হাজার ৬০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। যা থেকে জেলার ৩৬ হাজার ব্যক্তিকে এ টিকা দেওয়া যাবে।

এসময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক জহিরুল হক মন্ডলের কাছ থেকে টিকার অ্যাম্পুলভর্তি কার্টন বুঝে নেন জেলার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা এস এম খলিলুজ্জামান। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমাসহ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা এস এম খলিলুজ্জামান বলেন, ‘টিকার প্রথম চালানে ৩৬ হাজার ডোজ টিকা পেয়েছি। ৩৬ হাজার মানুষকে একটি করে টিকা আমরা দিতে পারবো। টিকাগুলো সদর হাসাপাতালর ইপিআই ভবনের ক্লোড রুমে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন আগামী ৭ ফেব্রুয়ারি সম্ভব্য টিকাদানের দিন ঠিক করে প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!