1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

এবার বগুড়ায় অসহায়দের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ২.০১ পিএম
  • ১৪৪৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ডেস্কঃ

 

বগুড়ায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় অসহায় দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ।

সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদারের ব্যবস্থাপনায় অসহায় মানুষগুলোর মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি সাজেদুর রহমান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ শেখর রায়, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ এবং সুদেব দাস।

এসময় প্রায় শতাধিক পরিবার খাদ্যসামগ্রীস্বরুপ সকলে পেয়েছেন ৫ কেজি চাল, ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ এবং ২ কেজি আলু। বিতরণকালে সংস্থার পক্ষ থেকে জেলা শাখার সভাপতি পরিমল প্রসাদ ও সম্পাদক সুজিত তালুকদার সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতন থাকার মাধ্যমে সকলকে নিজ নিজ ঘরে থাকার আহব্বান জানান। সেই সাথে তারা আরো জানান, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে রয়েছে যারা আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। এমন অবস্থায় সমাজের সকলকে মানবিক স্বার্থে এগিয়ে আসতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা শাখার উক্ত মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!