1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ঋনের টাকা পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১০.১৯ পিএম
  • ৭৮৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ঋনের টাকা পরিশোধ করতে না পেরে মোঃ জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নিহত জাকির হোসেন একই এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

এলাকা , পুলিশ ও নিহতের পরিবার সূত্রে যানা গেছে, নিহত ব্যবসায়ী মোঃ জাকির হোসেন দীর্ঘদিন যাবত রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোদানের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋন নেন। তিনি তার ঋনকৃত টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় সকালে তার ওয়ার্কশপের দোকানের ফ্যানের সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল ও এসআই রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

স্থানীয় কয়েকজন করে বলেন, ঋনের টাকা পরিশোধ করতে না পারায় ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!