1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

উপজেলা পরিষদের খাবার পেয়ে আত্মহারা কর্মহীন বেদে সম্প্রদায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৯.৩৭ এএম
  • ১৭১৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

শিবচরে হোম করেন্টাইনে থাকা ও গরিব ও অসহায় ও কর্মহীন বেদে সম্প্রদায়ের ঘরে পৌছে দেওয়া হলো উপজেলা পরিষদের খাবার। আর এ খাবার পেয়ে আনন্দে আত্মহারা বেদে সম্প্রদায়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার মাদবরেরচর ইউনিয়নে ৫৫ টি বেদে পরিবারে এ খাবার পৌছে দেওয়া হয়।

জানা যায়, গত ১৪ দিন ধরে শিবচরের ৪টি এলাকায় প্রায় ৭৮ হাজার মানুষ নজরদারিতে রয়েছে বলে জানিয়ে প্রশাসন। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের ২ গ্রামে পুলিশ পাহাড়ায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।উপজেলা জুড়ে প্রতিটি এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান টানা ১৪ দিনের মতো বন্ধ রয়েছে। এতে শিবচরের বিভিন্ন এলাকায় কমছে লোকের সমাগম। পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ৫৫ টি পরিবারকে ২০ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার তৈল,১ কেজি লবন,২ কেজি আলু, ২ কেজি আটা ও ২ টি সাবানের একটি প্যাকেজ দেওয়া হয়।

এ সময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ,মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, মাদবরেরচর ইউনিয়ন ওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান হাওলাদার, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হালীম রাঢ়ি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফজলুল হক মুন্সী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খানসহ অন্যান্নরা।

রোকেয়া বেগম ৫৫ বছর বয়সী বেদে পল্লীর বাসিন্দা চোখ মুছতে মুছতে বলেন, এই কয়দিন অনেক কষ্ট ওইছে বাপু,ঘরে চাউল ছিলোনা।আমনের কাকায় (স্বামী) কর্মহীন।আজ আমনেদের দেওয়া চাইল ডাইলে আমার চুলা জ্বলবো’

বেদে সম্প্রদায়ের সর্দার আনোয়ার হোসেন বলেন,আজ আমরা অনেক খুশি,উপজেলা প্রশাসন আমাদের দিকে তাকিয়েছে।আজ ১৫ দিন ধরে আমরা কর্মহীন।এ খাবার আমাদের অনেক উপকার করবে’

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, শিবচরে অসহায়,দুস্থ, প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় সকলেই আমাদের খাদ্য সহায়তার অংশ।ইতমধ্য উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে অসহায় গরিব লোকদের সহায়তা দেওয়া শুরু করেছি।আজ আমরা এখানে ৫৫ টি প পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছি।পর্যায়ক্রমে আরো পরিবার ও খাবারের পরিমান বৃদ্ধি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!