1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

সৌদি আরবের মক্কায় হোটেল ব্যবসা সফল আব্দুল হাকিম।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৪.৪৭ পিএম
  • ১২৯১ জন সংবাদটি পড়েছেন।
shibcharnews24.com

 

 

রিপোর্ট: এস এইচ, হেমায়েত: একটু ভালো থাকার আশায় দেশে গন্ডি ফিরিয়ে প্রবাসে পাড়ি জমান বাংলাদেশের হাজারো মায়ের সন্তান, এর মধ্যে সফলতার গল্প লেখেন খুব কম সংখ্যক প্রবাসী,যদি ও এর পিছনে থাকে নানা রকমের ব্যর্থতার গল্প,আর সেই ব্যর্থতাকে জয় করে বাংলার সূর্য সন্তান রা ছিনিয়ে আনেন এক একটা সাফল্যের মুকুট, সৌদি আরবের মক্কায় হোটেল ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল ব্যবসায়ী হিসেবে।

বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন মাদার গ্রুপ অব হোটেল মক্কার চেয়ারম্যান হিসেবে। চট্টগ্রাম শহরের ফিরিঙ্গিবাজারের মরহুম আব্দুল জব্বারের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় আব্দুল হাকিম। ১৯৮৭ সালে মরভূমির দেশ সৌদি আরব পাড়ি জমিয়ে, ১৯৯০ সালে হোটেল ব্যবসা শুরু করার পর, পিছন ফিরে তাকাতে হয়নি সফল ব্যবসায়ী আব্দুল হাকিমকে। বর্তমানে তার প্রতিষ্ঠিত মাদার গ্রুপ অব হোটেল মক্কার অধীনে রয়েছে ছোট-বড় ৯টি হোটেল। যার রুম সংখ্যা ১২০০। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৮০ জন কর্মচারি কর্মরত রয়েছেন বলে জানান সফল এই ব্যবসায়ী।

এসব হোটেলে যাত্রীদের সুবিধার্থে রয়েছে, ক্যাটারি সাভিস, হোটেল রুমে ওয়াই ফাই ও গাড়ি সুবিধাসহ ২৪ ঘন্টা লিপটের ব্যবস্থা। করোনা ভাইরাসের কারনে সৌদি সরকার সবকিছু বন্ধ ঘোষনা করার পরও, মাসের শেষে কর্মচারিদের সময়মত বেতন প্রদান করছেন বলে জানান সফল ব্যবসায়ী আব্দুল হাকিম। ভাইরাসের ফলে বিশ্বব্যাপী ব্যবসায় মন্দা থাকার পরও সঠিক সময়ে বেতন পেয়ে মালিক আব্দুল হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারিরা। সফল ব্যবসায়ী আব্দুল হাকিমের রয়েছে, দুই ছেলে ও দুই মেয়ে। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে দেশ বিদেশের সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই সফল প্রবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!