1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শীতলক্ষ্যায় ভেসে এলো দুই যুবকের লাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৪.৫৮ এএম
  • ১১৪২ জন সংবাদটি পড়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাত্র দুই ঘন্টার ব্যবধানে শীতলক্ষ্যা নদীতে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীতে উপজেলার মুড়াপাড়া বাজার ঘাট ও কায়েতপাড়ার বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত দুই মরদেহের একজনের সাদা শার্ট ও লুঙ্গি পরনে পাওয়া যায়। অপরজনের অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের দুইজনের বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মাহিন ফরাজি জানান, আজ দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া ইউনিয়নের বাজার ঘাট ও কায়েতপাড়া ইউনিয়নের বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় লাশ দু‘টি উদ্ধার করে।
তিনি জানান, উদ্ধারকৃত দুই লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। সুরতহালের পর লাশ দুটি নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!