1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০, ২.৩১ পিএম
  • ২৩৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানসহ ১৭ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ দুপরে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আসাদ্দুজ্জামান নিজের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির শুরু থেকে দেশের প্রথম লকডাউন হওয়া শিবচর উপজেলায় সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের সচেতন করতে মাঠে ছিলেন আসাদুজ্জামান। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করেন তিনি। সন্দেহ থেকে গত শনিবার (৭ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় গত ৭ জুন শিবচরের ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।আজ রিপোর্টে ১৭ জনের করোনা পজিটিভ আসে।এর মধ্য শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পাচ্চর ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার,শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশ্বাঙ্ক চন্দ্র ঘোষের গাড়ি চালক রাকিব হোসেন, শিবচর হাইওয়ে থানায় কর্মরত ৮ জন পুলিশসহ উপজেলার,উমেদপুর এলাকার ১ জন,মাদবরেরচর এলাকার ১ জন বহেরাতলা ২ জন ও পাচ্চর এলাকায় ২ জনসহ মোট ১৭ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

তারা আরো জানান,শিবচর উপজেলায় এ পর্যন্ত ৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্রের ঘোষের গাড়ি চালক আক্রান্ত হওয়ার কারনে তিনি হোম করেন্টাইনে থাকবেন বলে আরো জানা যায়।

এ বিষয়ে ইউএনও আসাদুজ্জামান জানিয়েছেন, তার শরীরে তেমন উপসর্গ নেই। তিনি মানসিকভাবে ভালো আছেন এবং নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!