1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সড়ক ছেড়ে রোড ডিভাইডারে যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১০.৪১ পিএম
  • ৫৭৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুরঃ
নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে সড়কের ‘রোড ডিভাইডার’ এর উপর উঠে গেছে বেপরোয়া গতির একটি বাস। এতে বাসের কমপক্ষে ত্রিশ যাত্রী হালকা আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান তারা।

মঙ্গলবার(৫ মার্চ) বিকেল চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নোবেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় সড়ক ছেড়ে দুই লেনের মাঝে উঠে যায়। এসময় তীব্র ঝাঁকুনির ফলে বাসের যাত্রীরা মাথা, হাতসহ শরীরে আঘাত পায়। তবে তা গুরুতর নয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসে। আহত কিছু যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য গাড়িতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে স্থানীয়রা বলেন,’দুটি বাস পাল্লা দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে চলছিল বাসটি। নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে সড়কের ডিভাইডারে উঠে যায়। মহাসড়কে অতিরিক্ত গতির কারনে একের পর এক দূর্ঘটনা ঘটছেই।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাকিল আহমেদ জানান,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসের কিছু যাত্রী আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তেমন মারাত্মক নয়। তাছাড়া, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!