1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে সরকারের ৬৮ বস্তা চালসহ আটক ১

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৫.৪৩ পিএম
  • ৪৯১৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য ৬৮ বস্তা চাল জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ) রাত নয়টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র্যাব ৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন।

এসময় আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল জানতে পারে যে, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য যায়গায় মজুদ করেন। পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্বার করে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঐই বাজরে কিছু চাল অন্যর্ত বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে।আমারা রাতেই সেখানে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের একজনকে আটক করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!