1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে শেখ হাসিনা হাইটেক পার্কের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ৬.৫২ পিএম
  • ১১৪৯ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণের নির্ধারিত স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বেলা ১১ টা থেকে শিবচর উপজেলা ও মাদারীপুর জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এর আগে গত সপ্তাহে সভা করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছিলো জেলা প্রশাসন ।

তবে এতে তেমন কোন ফলপ্রসূ না হওয়ায় আজ বেলা ১১ টা থেকে থেকে সারদিন ব্যাপী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকসহ শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসনসহ শতাধিক পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন।

সংস্লিষ্ট সুত্রে জানা যায়, পদ্মা সেতু কে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারের উন্নয়ন মূলক কাজের জন্য বিভিন্ন মৌজায় জমি অধিগ্রণ চলমান।সেই ধারাবাহিকতায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর মৌজায় ৭০.৩৪ একর জমির উপর শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণের নির্ধারিত স্থান নির্ধারন করে সরকার।তবে এই সুযোগে সরকারের কোটিকোটি টাকা হাতিয়ে নিতে স্থানীয় শক্তিশালী বেশ কয়েকটি দালাল চক্র প্রকৃত জমির মালিকের নিকট থেকে চুক্তি ভিত্তিত্বে পুরাতন টিন দিয়ে ঘর- দরজা,গাছ-পালা লাগিয়ে ফসলের জমি রাতের মধ্যেই নতুন নতুন বাড়ী ও গাছের বাগান তৈরী করে ফেলে । এতে প্রকৃত ক্ষতিগ্রস্থ জমির মালিকরা পরে ভোগান্তিতে। ক্ষতিগ্রস্থরা যেন কোন প্রকার ভোগান্তিতে না পরে সে লক্ষ্যে কাজ করছে প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, এখানে একটি শক্তিশালী দাদাল চক্র রয়েছে। এদের কাজেই হচ্ছে,রাতের আধারে অন্য যায়গায় ঘর র্নিমাণ করে ফসলের জমির উপরে ঘর গুলো বসিয়ে ফেলে। একই ঘর থেকে একাধিক বার বিল উত্তোলনের অভিযোগ ও রয়েছে এদের বিরুদ্ধে। আমরা জেলা প্রশাসকের অনুমতিতেই শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণের নির্ধারিত স্থান থেকে অবৈধ যে ঘর গুলো রয়েছে তা আমার উচ্ছেদ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!