1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার-সারাক্ষণ নিউজ

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১২.০৯ পিএম
  • ৯২৯ জন সংবাদটি পড়েছেন।
শিবচর করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের শিবচরে এক কন্যা শিশুকে( ৯) যৌন হয়রানির অভিযোগে ফরহাদ মুন্সী (৪৫) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
 
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। আর রাতেই  ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।আজ সকালে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন গণমাধ্যমে এবিষয়টি নিশ্চিত করেন।
 
আটক ফরহাদ মুন্সী উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের মৃত জলিল মুন্সীর ছেলে।
 
 
শিবচর থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামে নয় বছর বয়সী শিশুটি অপর এক শিশুর সাথে বাড়ির কাছে পুকুরপাড়ে খেলছিল। এসময় আশেপাশে কেউ না থাকায় প্রতিবেশী ফরহাদ মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি ওই শিশুটিকে কোলে বসিয়ে যৌনাঙ্গ এবং বুকে স্পর্শ করতে থাকে। উভয় শিশু কান্নাকাটি শুরু করলে তাদের হত্যার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরে বাড়ি গিয়ে সব খুলে বললে শিশুটির বাবা বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত ফরহাদ মুন্সীকে তার এলাকা থেকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন,‘ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শিশুটির পিতা বৃহস্পতিবার বিকেলে শিবচর থানায় মামলা দায়ের করেন। রাতেই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!