1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১০.০২ এএম
  • ১২৭৯ জন সংবাদটি পড়েছেন।

বিএম হায়দার আলী,শিবচরনিউজ২৪.কম.

মাদারীপুর জেলার শিবচরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার(১৪ মে) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরেরকান্দি গ্রামের নুরু ঘরামীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তার চাচাতো ভাই হারুন ঘরামী ‘কথা আছে’ বলে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে দীর্ঘক্ষন সময় পেরিয়ে গেলেও কালাম ঘরামী ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে এসময় চাচাতো ভাই হারুন ঘরামীকে জিজ্ঞেস করেও কোন সদুত্তর পায়নি নিহত কালাম ঘরামীর পরিবার।

পরে রাত তিনটার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাগানে গাছের সাথে জলন্ত অবস্থায় তার মৃত্য দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পরে ভোর ৬ টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহ‌ত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমিজমা নিয়ে তার ভাতিজা হারুনের সাথে অনেকদিন ধরেই তাদের বিরোধ চলে আসছিল। রাতে হারুন তার ছেলেকে ডেকে নিয়ে গেছে। আর সকালে ছেলের মৃতদেহ পেলেন পাশের বাগানে। তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

অন্যায় ও দূর্নীতির খবর শিবচরনিউজ২৪.কমকে দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!