1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে মুরগী ব্যবসায়ীর হাত ধরে উধাও গরুর খামারীর স্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪, ২.৩৩ পিএম
  • ১৫২৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে স্বপ্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূ তার প্রেমিক সাকিল খান (৩৭) এর সঙ্গে পালিয়ে গেছে।ঘটনাটি জানার পরে স্বপ্নার স্বামী কামাল ঢালী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

পালিয়ে যাওয়া স্বপ্না উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উৎরাইল এলাকার আবীল ফরাজীর মেয়ে ও একই এলাকার কামাল ঢালীর স্ত্রী। আর সাকিল খান শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের যাদুয়ারচর এলাকায় মোহাম্মদ খানের ছেলে।সে শিবচর বাজারের একজন মুরগী ব্যবসায়ী বলে জানা যায়।

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৭ বছর আগে পরিবারের সকলের সম্মতি ছাড়া ভালোবেসে বিয়ে করেন কামাল ঢালীকে।বিয়ের পরে তাদের ঘরে দুইটি ছেলে সন্তানের জন্ম হয়।যদিও গত ৫ মাস আগে ছোট ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়।এদিকে গত সাত বছর আগে কামাল ঢালী কাতার প্রবাসী হন।প্রবাসে থাকার সময় স্বপ্নার সাথে পরিচয় হয় সাকিল খানের সাথে।পরিচয়ের সুত্র ধরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে।তারই সুত্র ধরে ২০২২ সালের অক্টোবর মাসে ১৫ তারিখে গোপনে কামাল ঢালীকে তালাক দিয়ে বিয়ে করেন সাকিল খানকে।এদিকে গত ৮ মাস আগে দেশে আসেন কামাল।দেশে আসার পরেও কামাল ঢালীর সাথে সংসার করেন স্বপ্না। গত ১৫ জুন ভোর সাড়ে ৫ টার দিকে পরিবারের সবার অজান্তে কামাল ঢালীর ঘরে থাকা ৯ লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ন নিয়ে সাকিল খানের সঙ্গে পালিয়ে যায়।

কামাল ঢালীর বড় ভাইয়ের স্ত্রী লাইলি আক্তার বলেন, স্বপ্না কামালকে ভালবেসে আমাদের বাড়ি চলে আসে।ওর বাবা আমাদের আমাদের বাড়িতে পুলিশ পাঠায় ও পুলিশকে বলেছিলো,’আমি কামালকে ভালোবাসি,কামালকে বিয়ে করবো’ পরে কামালের সাথে ওর বিয়ে হয়।কিন্তু সেই মেয়ে এখন কি করলো?এভাবে একটি সংসার ভেঙে ফেলরো!

কামাল ঢালী বলেন,স্বপ্না গোপনে সাকিলকে বিয়ে করেছে।এতোদিন আমার সাথে সংসারও করেছে।আমি বিদেশ থেকে এসে আমার ভাইয়ের সঙ্গে একটি গরুর খামার করি।ঈদের আগে খামারের গরু বিক্রির ৯ লক্ষ টাকা স্বপ্নার কাছে দেই।সেই টাকা ও স্বর্নসহ সাকিলকে নিয়ে পালিয়ে যায়।আমি আদালতের দারস্থ হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

শিবচরের নিলখী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো: নাজমুল ইসলাম বলেন,”আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!