1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৪.৩২ পিএম
  • ৯২৯ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় ৫ টি মামলায় ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলার পৌরবাজারে ও এর আশেপাশের বাজার এলাকায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।

এসময় শিবচর পৌর বাজারে মুখে মাস্ক ব্যবহার না করে ঘুরাফেরা করার অভিযোগ ফরিদ হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার,সাদ্দাম হোসেনকে ৫ শত,শামীম হোসেনকে ৫ শত,বিরাজকে ২ হাজার ও নজরুল ইসলামকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন’করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারীসহ ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!