1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ভাড়ার বাসায় মিললো সৌদি প্রবাসীর স্ত্রীর ম*র*দে*হ

  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪, ৬.২২ পিএম
  • ৬৮৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে নিলুফা আক্তার নিলা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(২৫ মে) দুপুরে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধীন যাদুয়ারচর ব্রীজ এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিলুফা আক্তার নিলা শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।সে একটি কন্যা সন্তানের জননী।

স্থানীয় সুত্রে জানা গেছে, নীলার স্বামী বিদেশে থাকার সুবাদে সন্তানকে নিয়ে সে শিবচর পৌর এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।গত কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যার কারনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।আজ সকালে সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকে।এসময় পাশের বাড়ির একজন এসে ডাকাডাকি করলে ভিতরে কোন শব্দ না পেলে তারা ঘরের জানালা দিয়ে দেখতে পান সে ঘরের ভিতর ঝুলতেছে।পরে শিবচর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এদিকে, নীলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

নীলার চাচী কাজল রেখা বলেন,সকালে আমরা খবর পাই।প্রথমে নীলার বাবা মা অসুস্থ থাকায় তাদের শিবচর নেইনি।আমরা গিয়ে দেখি দরজা ভিতর থেকে লাগানো।জানালা দিয়ে দেখতে পাই ওর পা দুটো বাধা ও উপড়ে একটি কাপড়ের সাথে ঝুলে আছে।পরে ওর বাবা মা ও সেখানে যায়,আবার থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নীলার ফুফাতো ভাই সাগর মিয়া বলেন,আমি মাদারীপুর এসেছে মরদেহ। ময়না তদন্ত

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মর্গে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!