1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে বিষ প্রয়োগে পুকুরের মাছ হত্যার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫১ পিএম
  • ৯০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

শিবচরে একটি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠায় বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করছেন ভুক্তভোগী মৎস চাষী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিবচর থানা পুলিশ।

বুধবার(২৩ ফেব্রুয়ারি) সকালে
উপজেলার কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি গ্রামে এঘটনা ঘটে।

জানা গেছে,সকালে কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি গ্রামের আব্দুল খালেক শনির পুকুরের সিলভারকার্প, কাতলা, রুই, সরপুটিসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মরে ভেসে ওঠে। প্রথমে দুই/একটি করে মাছ ভেসে উঠে। পরে একের পর এক মাছ মৃত/অর্ধমৃত অবস্থায় ভেসে উঠতে থাকে। এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতে পুকুরের পানি বিষ বা কিটনাশক জাতীয় কোন পদার্থ দূর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।

ভ‌ুক্ত‌ভোগী খা‌লেক শ‌নি জানান,’সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসতেছে। পুকুরে প্রায় ৪ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হো‌সেন ব‌লেন, ‘খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌ল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত কেউ এখন পর্যন্ত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!