1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে বিনা মূল্যে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন।

  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১, ১২.০৯ পিএম
  • ৮৪৩ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

করোনা রোগীদের জন্য মাদারীপুরের শিবচরে বিনা মূল্যে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন হয়েছে।

সোমবার (১২ জুলাই) বেলা ১১ টায় শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যেগে স্থানীয় লিটন চৌধুরী স্কায়ার সংলগ্ন সমিতির কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।

শিবচর ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপির সহযোগিতায় ও তার বোন রাজিয়া চৌধুরী মিতার সার্বিক তত্বাবধানে বিনা মূল্যে করোনা রোগীদের ২৪ ঘন্টা অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান,শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম,শিবচর পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা,শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্বশাঙ্ক চন্দ্র ঘোষ, মাদারীপুর জেলা পরিষদ সদস্য সাহরিয়ার খান রানা, শিবচর ডায়াবেটিক সমিতির যুগ্ন সম্পাদক আবদুল আলীম মিয়া, শিবচর ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ পিটার খান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান খান,শিবচর ডায়াবেটিক সমিতির সদস্য পাভেল আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফফাত আফরীন,রিজিয়া বেগম মহিলা কলেজের প্রভাষক সোনিয়া ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী,সাধারন সম্পাদক আসিফ হোসেন মাদবরসহ অন্যান্নরা।

উল্লেখ্য, অক্সিজেন ব্যাংকটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে শিবচর ডায়াবেটিক সমিতি। কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা পেতে ০১৭১৭৫২৬২৭ ও ০১৭৩৩৭২৭৯৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।এছাড়াও করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য (টেলি মেডিসিন) ডাঃ মাহমুদ হোসেন(সজিব),কনসালটেন্ট মেডিসিন,করোনা স্পেশালিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মোবাইলঃ ০১৭০৯৫১১৯১৯ ও ডাঃ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শিবচর,মোবাইলঃ ০১৭৯১২২৭৪৭৯ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!