1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ২.৩১ পিএম
  • ১৪৪২ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোঃ রফিক (৩৮) নামে এক ট্রলার চালক পানিতে পড়ে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শেখপুর বাজার সংলগ্ন বিলপদ্মা নদীতে এ দূর্ঘটনা ঘটে।
নিখোজ রফিকের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকায়।

শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা যায়,দুপুরে রফিক সহ আরো কয়েকজন লোক একটি ইঞ্জিন চালিত ট্রলারে তাদের নিজ এলাকা থেকে পাট কাঠি ক্রয় করে মাদারীপুর বিক্রির উদ্দেশ্য রওনা হয়।পথিমধ্য ট্রলারটি শেখপুর এলাকায় পৌছলে বিলপদ্মা নদীর উপর দিয়ে বয়ে যাও বৈদ্যুতিক তারে জড়িয়ে রফিক পানিতে পড়ে যায়।এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন এবং শিবচর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের কোন ডুবরী দল না থাকায় ফায়ার সার্ভিসের উপস্থিত টিমের সদস্যরা কিছুক্ষন চেষ্টার পরে উদ্ধার অভিযান বন্ধ রাখে।(দুপুর ২ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত) নিখোঁজ রফিকের কোন খোঁজ পাওয়া যায়নি।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান,ঘটনাটি শোনার পরে তারা এসে উদ্বার তৎপরতা শুরু করেন।তবে তাদের ডুবরী না থাকায় স্থানীয় ডুবরীর সাহায্যে উদ্বার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!