1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে পদ্মানদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১১.২৯ পিএম
  • ১৮৫৯ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১২ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন ছলুখার কান্দি ঘাট এলাকার পদ্মানদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর স্থানীয়রা। পরে শিবচর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এর পরিচয় এখনো পাওয়া যায় নি।

এদিকে পিবিআই গোপালগঞ্জের উপ পরিদর্শক ফিরোজ আহম্মদের নেতৃত্ব পুলিশের একটি দল ও পুলিশে ফরিদপুর অঞ্চলের ক্রাইম সিন ইউনিটের উপ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের দুইটি দল যৌথ ভাবে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল ব্যবহার করেও (রাত ৮) পর্যন্ত মরদেহটি শনাক্ত করতে পারেনি।পরে রাতেই ময়নাতদন্ত করার জন্য মরদেহটি মাদারীপুর সসদর হাসপাতালে প্রেরন করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান,’লাশটি মধ্য বয়স্ক এক পুরুষের। পদ্মানদীর পাড়ে পানিতে ভাসতেছিল। পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!