1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে ।নিহত ১ আহত ৫

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১, ৩.৩২ পিএম
  • ১০৩৭ জন সংবাদটি পড়েছেন।

চান্দেরচর ব্যুরোঃ

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী লেগুনা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মস্তফা মৃধা (৬৫) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় মস্তফা মৃধার স্ত্রীসহ আহত হয়েছে আরো ৫জন।

শনিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ভান্ডারীকান্দি এ এম উচ্চ বিদ্যালয়ের কাছে শিবচর – মাদারীপুর আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মস্তাফা মৃধা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর খুতুবকাট এলাকার মৃত্যু রব শেখের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে মাদারীপুরে লকডাউন ঘোষনার পর থেকে সড়ক-মহাসড়কে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়।আজ সকালে মোস্তফা মৃধা বরিশালের বাবুগঞ্জ থেকে একটি লেগুনায় করে মাদারীপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার উদ্দেশ্য স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে লেগুনাটি মাদারীপুরের শিবচরের ভান্ডারিকান্দী এ এম উচ্চ বিদ্যালয়ের কাছে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে গাড়িতে থাকা সবাই আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মৃধাকে মৃত ঘোষণা করেন।বাকি সবাই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আনিসুর রহমান বলেন, ‘ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!