1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে নদীতে গোসল করতে নেমে পানি ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু-শিবচরনিউজ২৪

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৬.১৭ পিএম
  • ১৩২৬ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ রওসাদ,
ষ্টাফ করেসপন্ডেন্ট

শিবচরের মাদবরেরচর হাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু সুফিয়ান (১৪)নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত আবু সুফিয়ান শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর এলাকার হাফেজ কামাল হোসেনের ছেলে।

পারিবারিক ও শিবচর থানা পুলিশ সুত্রে জানা যায়, আবু সুফিয়ান ৫ দিন আগে মাদবরেরচর এলাকায় তার বোনের বাড়ি বেড়াতে যায়।আজ দুপুর এক টার দিকে তার সমবয়সী ভাগিনাকে নিয়ে বোনের বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়।পরে নদীতে সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে যায়।এসময় তার ভাগিনার চিৎকারে আসেপাশের লোকজন এগিয়ে এসেও কেউ উদ্বার করতে পারেনি।খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে।কিন্তু ফায়ার সার্ভিসের ডুবরি দল না থাকায় তারাও উদ্বার করতে ব্যার্থ হন।
পরে শিবচরের বড়দোয়ালী এলাকার ডুবরী জাহাঙ্গীর আলম শিকদার ১ ঘন্টা চেষ্টা করে বিকেল ৪ টার দিকে তাকে নদী থেকে উদ্বার করে।পরে পরিবারের লোকজন বিকেল সাড়ে চারটার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ রাকিবুল ইসলাম বলেন,পানিতে ডুবে মারা যাওয়া ছেলেটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!