1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ঘরের আলমারি থেকে পুরাতন গ্রেনেড উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৯.৫০ এএম
  • ৭৪৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ঘরের আলমারী থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার(২ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকা জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির ঘরের আলমারি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজারচর এলাকার জয়নাল আবেদীনের ঘরের আলমারীর মধ্যে একটি গ্রেনেড রাখা আছে, এমন খবরের ভিত্তিতে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মিলন কুমার হালদারের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে আলমারীর ভেতর থেকে দুই ইঞ্চি লম্বা পুরাতন একটি গ্রেনেড উদ্ধার করা হয়।
পুকুর খনন করতে গিয়ে দীর্ঘদিন আগে গ্রেনেডটি পেয়ে তিনি আলমারিতে রেখে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ‘পুকুর খনন করতে গিয়ে ১৯৯০ সালে গ্রেনেডটি পান ওই পরিবার। এরপর থেকে ঘরের আলমারিতে রেখে দেন। মাঝেমধ্যে বাচ্চারা কান্নাকাটি করলে গ্রেনেডটি দিয়ে খেলতেও দিতেন বাচ্চাদের।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান,’গ্রেনেডটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো এবং মরিচা ধরেছে। বেশ পুরাতন এটি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!