1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে করোনায় কৃষি কর্মকর্তাসহ আক্রান্ত ১০

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৪.০০ পিএম
  • ১২৪১ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়সহ ১০ জন (৩০ জুন) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ও আইসোলেশনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের মতে , ঢাকায় পাঠানো গত ২৩ জুনের নমুনা থেকে ২১ জন, ২৪ জুনের নমুনা থেকে ১৫ জন ও ২৫ জুনের নমুনা থেকে ৮ জনসহ মোট ৪৪ জনের রিপোর্ট মঙ্গলবার শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগে আসে।এই ৪৪ জনের রিপোর্টে নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

এদের মধ্যে শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় কৃষি ব্যাংকের ১ জন কর্মচারী, অগ্রনী ব্যাংকের ১ কর্মচারী,শিবচর থানা পুলিশের ১ সদস্য, হাইওয়ে পুলিশের ১ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্টাফ, পৌরসভার ডিসি রোড এলাকার ১ জন, উমেদপুরের ১ জন ও চরজানাজাতের ১ জন রয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

উল্লেখ, এ পর্যন্ত শিবচরে ১ শ ২৩ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৬ জনের মৃত্যু হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!