1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইলেকট্রনিক্স শোরুমে দূর্ধষ ডাকাতি,২০ লক্ষাধিক টাকার পন্য লুট

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ২.১৩ পিএম
  • ৮৮৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে একটি ইলেকট্রনিক্স শোরুমে ও গোডাউনে স্টাফকে বেধে রেখে
ওই শোরুমের ২০ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স পন্য লুট করে নিয়ে যায় ডাকাতদল।

মঙ্গলবার মধ্যরাতে শিবচরের মাদবরচরে এলাকায় আঃ লতিফ মিয়ার পপুলার ট্রেড হাউজ নামক ইলেকট্রনিক্স শোরুমে এঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান,রাতে কৌশলে শোরুমের তালা খুলে শোরুমে প্রবেশ করে ৫/৬ জনের ডাকাতদল। ডাকাতদল শোরুমে ঢুকেই গোডাউনে ঘুমানো স্টাফ সাজ্জাদ মিয়াকে হাত পা বেধে ফেলে মারধর করে। এসময় ডাকাতদল শোরুমের সামনের এক্সপ্রেস হাইওয়ের সার্ভিস লেনের দুটি পিকআপে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৪৫ টি টিভি, ১০ টি ফ্রিজ, ১২ টি গ্যাসের চুলা, ১০ টি রাইস কুকার, ১৫ টি প্রেসার কুকার, ১০ টি ব্যালেন্ডার মেশিন, ২৫ টি আয়রন মেশিন, ২ টি পানির ফিল্টার, ২ টি এয়ার কুলার, ৫ টি ওয়াশিং মেশিন, ৪ টি সাউন্ডবক্সসহ ২০ লাখ ৬ হাজার ৯শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির শেষ দিকে কৌশলে স্টাফ সাজ্জাদ পায়ের বাধন খুলে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাক দেয়। এসময় স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল পিকআপ নিয়ে পালিয়ে যায়। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ডাকাতরা কিছু ইলেকট্রনিক্স পন্য নিয়ে গেছে । মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!